,

প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১২ লাখ টাকার মালমাল লুট

news-image

রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়াজীর বাড়িতে এঘটনা ঘটে। থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্থ হানিফ মিয়াজি (৬৫) বলেন, ভবনের কলাপসিবল গেট বন্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। গভীর রাতে বারান্দার গ্রীল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরের ভিতর প্রবেশ করে ৩টি কক্ষে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়।

এঘটনায় প্রবাসীর বাবা হানিফ মিয়াজি বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়েরর প্রস্তুতি নিয়েছেন।।

রায়পুর থানার এসআই ও কেরোয়া ইউপির বিট পুলিশিংয়ে কর্তব্যরত মো. জাহাঙ্গির আলম জানান, ডাকাতি হওয়া বাড়ি আমি পরিদর্শন করেছি। আমরা চেষ্টা করছি ডাকাতদের আটক ও লন্ঠিত মালামাল উদ্ধার করতে। এঘটনায় মো. আজাদ নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯