,

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজ সন্তানকে ‘বিক্রি’!

news-image

অনলাইন ডেস্ক : স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের সন্তান বিক্রির অভিযোগে এক বাবাকে আটক করেছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে, ৬ মাস বয়সী ওই শিশুকে চন্দনাইশ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এই বাবার নাম মো. আব্বাস (২২)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান গণমাধ্যমকে বলেন, নিজ সন্তান বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যে চন্দনাইশ উপজেলা থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের শিশুকে চন্দনাইশের দোহাজারী এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেন আব্বাস। এ ঘটনায় তার স্ত্রী ওইদিন রাতেই চান্দগাঁও থানায় অভিযোগ করেন। এরপর রাতেই আব্বাসকে আটক করা হয়। তার দেওয়া স্বীকারোক্তিতে আজ বুধবার বিকালে দোহাজারী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুর মা গণমাধ্যমকে বলেন, আমার স্বামী প্রায় সময় আমাকে মারধর করেন। তিনি আমাকে টাকা-পয়সা দেন না। গত সোমবার রাতে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। আমি খোলা আকাশে সারারাত বৃষ্টিতে ভিজে কাটিয়েছি। পরদিন সবার অগোচরে তিনি আমার সন্তানকে বিক্রি করেন। আমি বিষয়টি থানা পুলিশকে জানালে, তারা তাকে আটক করেন। পরে পুলিশ আজ আমার শিশুকে উদ্ধার করেন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম