,

মোগল আমলের দুর্লভ চশমা নিলামে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মোগল শাসনামলের দুর্লভ একটি চশমা এ মাসের শেষদিকে লন্ডনে নিলামে বিক্রি হতে যাচ্ছে। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, চশমার গ্লাসগুলোতে ব্যবহার করা হয়েছে বিরল হীরা ও পান্না। দেখতে বেশ সুদৃশ্য এ চশমাটির নিলাম মূল্য যে অনেক হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না।

নিলাম হাউস সোদেবিস এটি বিক্রি করবে। তারা জানিয়েছে, ১৮৯০ সালের দিকে চশমাটিতে মোগল শাসনামলের ফ্রেম ব্যবহার করা হয়েছে। তারা জানায়, নিলামে ১৫ লাখ পাউন্ড থেকে ২৫ লাখ পাউন্ড পর্যন্ত দাম চাওয়া হবে।

এ চশমাটির মালিক কে ছিলেন- এটা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে এটি ভারতের মোগল শাসনামলের। সে সময়ে কোনো মোগল সম্রাট বিরল এসব বস্তু দিয়ে এটি বানিয়েছিলেন।

মোগলরা ষোঢ়ষ ও সপ্তদশ শতকে ভারত শাসন করে। নানা সৌখিন জিনিসপত্র ব্যবহার ও অসাধারণ স্থাপত্যকীর্তির জন্য তারা বিখ্যাত হয়ে আছেন। ভারতের জনপ্রিয় স্থাপনা তাজমহল মোগল শাসনামলে নির্মিত। এ ছাড়া ভারতে আরও অনেক মোগল স্থাপত্যকীর্তি রয়েছে, যেগুলো এখনও হাজার হাজার পর্যটক আকর্ষণ করে।

চশমাটির ফ্রেম

নিলাম হাউস সোদেবিসের পক্ষ থেকে জানানো হয়, চশমার দুই কাচের একটি হীরার এবং অপরটি পান্নার তৈরি। তারা বলছে, ‘দুই পাথরের (হীর ও পান্না) মান ও শুদ্ধতা অসাধারণ এবং এ ধরনের আকৃতির পাথর নিঃসন্দেহে কোনো সম্রাটের সংগ্রহের মধ্যে ছিল।’

সোদেবিস জানায়, ‘যেখানে চশমার সাধারণ কাচ দৃষ্টির উন্নয়নের ব্যবহৃত হয়, সেখানে এ কাচ (হীরা ও পান্না) আত্মীক প্রমোদের জন্য কাজ করে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য