,

ময়মনসিংহ মেডিকেলে একদিনে চারজনের মৃত্যু

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে এসময়ের মধ্যে কেউ করোনা শনাক্ত হননি।

শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁওয়ের নূরুল হুদা (৮০), নেত্রকোনা সদরের মোসলেম উদ্দিন (৭৪), সেলিম খান (৬০) এবং টাঙ্গাইল সদরের মর্জিনা (৫২)।

তিনি আরও জানান, আইসিইউতে চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৮৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এই নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হননি।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের