,

মারা গেলেন সেই নারী, মরদেহ ও শিশুকে রেখে পালিয়েছে স্বামী

news-image

রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কেরোসিনের আগুনে পুড়ে গুরুতর আহত হওয়া মৌসুমি আকতার (১৯) ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেছেন।

মৃত্যুর পর মরদেহ ও ১ মাস বয়সী পুত্র সন্তানকে হাসপাতালে রেখেই পালিয়েছে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন। ওই নারীর মামা ফারাজ উদ্দীন ও স্থানীয় চেয়ারম্যান আকালু (ডংগা) শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মৌসুমি আকতারের মামা ফারাজ উদ্দীন জানান, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে ভাগনি মৌসুমি আকতার মারা যায়। মৃত্যুর খবর শুনে মরদেহ ও ১ মাস বয়সী পুত্র সন্তানকে রেখে স্বামী সাজেদুর রহমান ও শ্বশুর জাহাঙ্গীর আলম হাসপাতাল ছেড়ে পালিয়েছে। ভাগনির সঙ্গে থাকা ৫০ বছর বয়সী নানি আফিয়া খাতুন ঢামেকের কাউন্টারে বসে নিরুপায় শিশুটিকে নিয়ে কান্নাকাটি করছে।

ফারাজ উদ্দীন আরও জানান, মৌসুমি আকতারের পরিবারের লোকজন না থাকায় ময়নাতদন্ত ও মরদেহ হস্তান্তর হয়নি। শনিবার ঢাকায় তার বাবা পৌঁছালে ময়নাতদন্ত করে মরদেহ হস্তান্তর করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামে ওই নারীর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করেছিল স্বামী ও তার পরিবারের লোকজন। এমন অভিযোগ করেছিলেন তার বাবা সমির উদ্দীন।

এ ঘটনার পর ওই নারীকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে মেডিকেলে রেফার্ড করে। সোমবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তির জন্য রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান তিনি।

মেয়ের বাবা সমির উদ্দীন ঢাকায় যাওয়ার পূর্বে জানান, আমার মেয়েকে পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমি জামাই ও তার পরিবারের লোকজনের বিচার চাই।

বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব আলম গত সোমবার বলেছিলেন, কেরোসিনের আগুনে ওই নারীর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার সময় তার জ্ঞান ছিল না।

মৃত্যুর খবর নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান বলেন, ঘটনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শুক্রবার রাত পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য