,

শিক্ষার্থীদের চুল কেটে দেয়া সেই শিক্ষক আটক

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছয় মাদ্রাসার শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বামনী এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মঞ্জুরুল কবির হামছাদী কাজীর দীঘির পাড় আলিম মাদ্রাসার শিক্ষক ও একই ইউনিয়ন জামায়াত ইসলামের আমির বলে জানা গেছে।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, এ ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুলকে আটক করা হয়েছে। নির্যাতিত পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গত বুধবার রায়পুর উপজেলার হামছাদী কাজীর দীঘির পাড় আলিম মাদ্রাসায় ক্লাস চলাকালীন শিক্ষক মঞ্জুরুল কবির ছয়জন শিক্ষার্থীকে কক্ষের সামনের বারান্দা আসতে বলেন। পরে কাঁচি দিয়ে তাদের চুল কেটে দেন। পরে ওই শিক্ষার্থীরা লজ্জায় ক্লাস না করেই বেরিয়ে যায়।

এ ঘটনার ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভাইরাল হয়।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯