,

ভাতা আত্মসাতে চেয়ারম্যানের বিরুদ্ধে নারী সদস্যের মামলা

news-image

কুমিল্লা প্রতিনিধি : নারী ইউনিয়ন পরিষদ সদস্যসের পাঁচ বছরের সম্মানি ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান আবদুল হান্নান ওরফে হিরু বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার বাদী হয়ে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ইউপি সদস্য লাকী মজুমদার।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আবদুল হান্নান ওরফে হিরু মনোহরগঞ্জ উপজেলার ৯ নং উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ভুক্তভোগী লাকী মজুমদার ওই ইউনিয়ন পরিষদের ৩ নং সংরক্ষিত (বর্তমানে ৭,৮,৯) এর মহিলা সদস্য।

মামলায় ভুক্তভোগী ইউপি সদস্য লাকী মজুমদার উল্লেখ করেন, গত ২০১৬ সালের ১ জুন থেকে চলতি বছর অক্টেবর পর্যন্ত মাসিক ৪ হাজার ৪০০ টাকা করে মোট ২ লাখ ৮৬ হাজার টাকা পাবেন। তবে ইউনিয়ন পরিষদ থেকে সম্মানি ভাতা তাকে দেয়া হয়নি। বিভিন্ন সময় এ বিষয়ে চেয়ারম্যান আবদুল হান্নান ওরফে হিরুকে জানালে তিনি নানা রকম ভয়ভীতি দেখাতেন। বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৬ এর বিচারক মিথিলা জাহান নীপার আদালতে একটি মামলা দায়ের করি।

বিচারক মামলাটি তদন্ত করে আগামী ২ নভেম্বর তদন্ত রিপোর্ট জমা দিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

আজ বুধবার জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ুয়া জানান, এখনো মামলার কাগজপত্র তার কাছে আসেনি। মামলার কাগজ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউপি সদস্যের টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আবদুল হান্নান হিরু বলেন, ওই নারী সদস্য অফিসে আসে না। যে কারণে তার সম্মানি ভাতা দেয়া সম্ভব হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯