,

রংপুর নগরীতে ট্রাফিক পুলিশের হয়রানি, প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে গাড়ির কাগজপত্র দেখার নামে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে নগরীর বিশ মেগাওয়াট বিদুৎ কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় । এসময় জামাল উদ্দিন, বিদ্যুত হোসেনসহ বেশ কয়েকজন শ্রমিক ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ করেন। তারা অবিলম্বে গাড়ির কাগজপত্র দেখার নামে পুলিশের হয়রানী বন্ধের দাবি জানান।

এব্যাপারে রংপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক বাদশা মিয়া জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা দীর্ঘদিন ধরে ট্রাক ও লরির কাগজপত্র দেখার নামে চালক এবং চালকের সহকারীদের ঘণ্টার পর ঘণ্টা আটকিয়ে রেখে হয়রানি করে আসছেন। টাকা না নিলে ঠুনকো অভিযোগ এনে মামলা দেন তারা।
তিনি আরও বলেন, সোমবার রাতে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় ট্রাক আটকিয়ে বৈধ কাগজ দেখতে চান পুলিশ সদস্য। কাগজের ফটোকপি দেখালে মূল কাগজ দেখতে চান। পরে মূল কাগজপত্র দেখানোর পরেও তারা ট্রাকের নামে মামলা দেয়া হয়। এ ঘটনা জানাজানি হলে ট্রাক ও লরি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মেনহাজুল, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ হোসেন উপস্থিতিতে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এবিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মেনহাজুল আলম ও সহকারি কমিশনার ফরহাদ হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তারা দু’জনেই গাড়িতে চড়ে দ্রুতস্থান ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের