,

চাঁপাইনবাবগঞ্জে ৫৫ মামলায় গ্রেফতার ১৬৬

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনাবগঞ্জ সদর মডেল থানায় গত সেপ্টেম্বর মাসে ৫৫ মামলায় ১৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আগস্ট মাসে ৪৮ মামলায় ১১৪ জনকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোযাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে অরাজনৈতিক ৩টি খুনের মামলা, বিস্ফোরক আইনে ২টি মামলা, মাদকদ্রব্য আইনে ২৭টি মামলা, চোরাচালানের ১টি মামলা, নারী অপহরণের ১টি মামলা, ১টি চুরি মামলা, ২টি ধর্ষণের মামলা, ৩টি নারী নির্যাতনের মামলা, ১টি পাসপোর্টের মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা ছাড়াও অন্যান্য মামলা হয়েছে ১৩টি। এনিয়ে মোট ৫৫টি মামলায় ১৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ১১ ধরনের মামলায় সবচেয়ে বেশি মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। গত সেপ্টেম্বর মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ২৭টি। আর গত আগস্ট মাসে মামলা হয়েছিল ২৬টি।
সদর থানা এলাকায় অপরাধ প্রবণতা যাতে বৃদ্ধি না পায়, তার জন্য পুলিশ সুপারের নির্দেশনায় জেলা শহরের বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান