,

চট্টগ্রাম আদালতে বোমা হামলা: মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম আদালত পুলিশের চেকপোস্টে বোমা হামলা মামলায় আসামি জাবেদ ইকবালের যাবজ্জীবন ও পলাতক বোমা মিজানের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামি জাবেদকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে চাঞ্চল্যকর বোমা হামলা মামলায় আসামি জাবেদ ইকবালের যাবজ্জীবন ও পলাতক বোমা মিজানের মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার সময় জাবেদ ইকবাল আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী মনোরঞ্জন দাশ আরও বলেন, আমরা রায়ে পুরোপুরি সন্তুষ্ট না। কারণ আসামি জাবেদেরও মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম। তিনি নিজেই হামলার বিষয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে আদালত তার সার্বিক বিষয় বিবেচনা করে যাবজ্জীবন সাজা প্রদান করেছেন। আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত পুলিশের চেকপোস্টে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হ্লা চিং প্রু ২০১৬ সালের ১৮ মে পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর একই বছরের ১৬ জুলাই মামলাটির অভিযোগ গঠন করা হয়।

এরই মধ্যে অন্য একটি মামলায় ফাঁসির আদেশ হলে এ মামলা থেকে তিন আসামির নাম বাদ দেওয়া হয়। তারা হলেন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, তার সেকেন্ড-ইন-কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানি।

এছাড়া অপর দুই আসামির মধ্যে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান পলাতক ও জাবেদ ইকবাল চট্টগ্রাম কারাগারে রয়েছেন। গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ (রোববার) রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯