,

ভিন্ন স্বাদে বিফ কোপ্তা কাবাব তৈরির রেসিপি

news-image

ভিন্ন স্বাদে বিফ কোপ্তা কাবাব তৈরির রেসিপি
নিউজ ডেস্ক : মাংসের কাবাব খেতে কে না পছন্দ করে। আর গরুর মাংস দিয়ে তৈরি করা যায় নানান ধরনের পদ। যার মধ্যে অন্যতম হলো কাবাব। তবে কাবাবের রয়েছে নানা ধরনের পদ, এবং একেক কাবাবের একেক স্বাদ। এরমধ্যে জনপ্রিয় একটি হলো বিফ কোপ্তা কাবাব। এটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং তৈরিও খুব সহজ।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১. গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম

২. পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ

৩. আদা বাটা ১ চা চামচ

৪. রসুন বাটা ১ চা চামচ

৫. গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

৬. সরিষার তেল ১ কাপ

৭. কাঁচা মরিচ কুচি ৭/৮ টি

৮. ধনিয়াপাতা কুচি ৫ টেবিল চামচ

৯. লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালী

প্রথমে একটি পাত্রে গরুর মাংসের কিমা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, সরিষার তেল, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি ও লবণ নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে গোল গোল বল তৈরি করে নিন। এরপর একটি থালায় এই বলগুলো নিয়ে মেরিনেটের জন্য ফ্রিজে এক ঘণ্টা রেখে দিন।এবার একটি প্যানে তেল গরম করুন। এরপর ডুবো তেলে কোপ্তাগুলো ভেজে নিন। বাদামি হয়ে গেলে কোপ্তাগুলো তেল থেকে তুলে কাঠের কাঠির মধ্যে গেঁথে পরিবেশন করুন তবে এটি কাঠি ছাড়াও পরিবেশন করতে পারেন।