,

সাকিবকে কেকেআরের অধিনায়ক করার পরামর্শ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এউইন মরগানের। দিল্লির বিপক্ষে শূন্য রানের পর শুক্রবার পাঞ্জাবের বিপক্ষে করলেন ২। মরগান চলতি আসরে এখন পর্যন্ত ১১ ইনিংসে ১০৯ রান করেছেন। যেখানে তার গড় ১০.৯৮ ও স্ট্রাইক রেট ১০০.৯২।

এদিকে একাদশে জায়গা হচ্ছে না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাই মরগানকে বসিয়ে সাকিবকে কলকাতার অধিনায়ক করে মাঠে নামানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার, বর্তমানে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

শুক্রবার রাতে এক টুইটার বার্তায় আকাশ চোপড়া লিখেছেন, ‘হতাশাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। বাকি ম্যাচগুলোতে সাকিবকে অধিনায়ক করার কথা কি কলকাতা ভাবতে পারে? মরগানের বিরোধিতা নয়, কিন্তু রান না পেলে তো মরগান কার্যকরী হচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘সেরা খেলোয়াড়রাও এমন অফ ফর্মে থাকতে পারে। সাকিব কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারবে। এ নিয়ে আপনার ভাবনা কী?’

আকাশের সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই, কেউ কেউ আবার অন্য কারো হাতে অধিনায়কত্ব তুলে দিয়ে মরগানের জায়গায় সাকিবকে একাদশে ফেরাতে আকাশের টুইটে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, চতুর্দশ আইপিএলে ভারতের মাটিতে প্রথম তিন ম্যাচ খেলে একাদশ থেকে বাদ পড়া সাকিব আরব আমিরাত পর্বে একটি ম্যাচও খেলতে পারেননি। তাই সাকিবকে সুযোগ দেয়া দেয়া যেতেই পারে বলে মনে করছেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমিরা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড