,

বাসা ভাড়া এড়াতেই হলে উঠেছেন ঢাবি শিক্ষার্থীরা

news-image

ঢাবি প্রতিনিধি : দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর আগামী ৫ অক্টোবর হল খোলার ঘোষণা দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এর আগেই গতকাল শুক্রবার অমর একুশে হলের তালা ভেঙে কক্ষে উঠে পড়েন কিছু শিক্ষার্থী। এর পরপর ড. মুহম্মদ শহীদুল্লাহ হলসহ আরও বেশি কয়েকটি হলেও একই ঘটনা ঘটে।

হলে উঠা শিক্ষার্থীরা বলছেন, হল বন্ধ হওয়ার পর তারা ঢাকায় বাসা ভাড়া করে থাকছিলেন। এখন পাঁচদিন বাসায় থাকলে চলতি মাসের পুরো ভাড়া দিতে হবে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও কোন সমাধান না পেয়ে হলে উঠতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, এভাবে হলে উঠা শিক্ষার্থীদের ঠিক হয়নি। হলে প্রভোস্ট আসা পর্যন্ত তাদের অপেক্ষা করার দরকার ছিলো।

তিনি আরও বলেন, হলে উঠা কিছু শিক্ষার্থীর অবস্থা সত্যি খুব মানবেতর। তাদের বিষয়টি আমরা বিবেচনায় রাখছি।

এদিকে, উদ্ভুত পরিস্থিতি সমাধানে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন উপাচার্য মো. আখতারুজ্জামান। আজ শনিবার রাতে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য