শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

করমচা দিয়ে ছোট মাছের চচ্চড়ি

news-image

নিউজ ডেস্ক : চচ্চড়ি খেতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় ছোট মাছের তাহলে তো কথাই নেই। অনেকেই এটা খেতে ভীষন পছন্দ করেন। তবে করমচা দিয়ে ভিন্ন স্বাদের এই চচ্চড়ি আরও বেশি মজাদার।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে

প্রয়োজনীয় উপকরণ

১. ছোট মাছ ২০০ গ্রাম

২. পেঁয়াজ কুচি ১ কাপ

৩. রসুন কুচি দেড় কাপ

৪. মরিচগুঁড়া ২ চা চামচ

৫. হলুদ গুঁড়া ২ চা চামচ

৬. ধনিয়া+জিরা গুঁড়া ২ চা চামচ

৭. কাঁচা করমচা ১৫টি

৮. কাঁচামরিচ ৮টি

৯. সরিষার তেল পরিমাণ মতো

১০. লবণ স্বাদ মতো

প্রস্তুত প্রণালি

প্রথমে ছোট মাছগুলো বেছে ধুয়ে রাখুন। এরপর একটি পাত্রে মাঝারি আঁচে তেল গরম দিয়ে পেঁয়াজ, রসুন কুচি এসব দিয়ে দিন। এবার পেঁয়াজ, রসুন নরম হয়ে আসলে এতে একে একে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া যোগ করে পরিমাণমতো পানি দিয়ে মসলা কষিয়ে নিন। মসলায় তেল ছেড়ে দিলে এতে মাছ ও স্বাদ মত লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিন। তারপর মাছের গা মাখা করে পানি, করমচা ও কাঁচামরিচ যোগ করুন। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। এরপর গরম ভাতের সাথে এটি পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু