বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে তিন কলেজছাত্রী করোনা আক্রান্ত, ছাত্রীনিবাস বন্ধ

news-image

জেলা প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেণির তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) কলেজ ছাত্রীনিবাসের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) এ তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

করোনা শনাক্ত হওয়ার পর তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশে বৃহস্পতিবার কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা শনাক্ত শিক্ষার্থীদের পরিবারকেও করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে কলেজের তিন শিক্ষার্থী করোনা শনাক্তের খবর পেয়ে বৃহস্পতিবার মাউশির উপ-পরিচালক প্রফেসর সমষ্কর চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ খান কলেজ পরিদর্শন করেন। তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনায় সতর্ক থাকার নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল