,

ইলিশের মালাইকারি যেভাবে রাঁধবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : বাজারে এখন ইলিশ মাছ বেশ সহজলভ্য। অনেকেই এই মৌসুমে বেশি করে ইলিশ কিনে সংরক্ষণ করে রাখছেন বছরব্যাপী খাওয়ার আশায়। ইলিশ মাছের স্বাদ ও গন্ধ সব মাছকেই হার মানিয়ে দেয়!

এই মাছ খেতে সবাই পছন্দ করেন। ইলিশ দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায়। তেমনই জিভে জল আনা এক পদ হলো ইলিশের মালাইকারি। জেনে নিন এই পদ তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছ ১টি
২. লবণ স্বাদমতো
৩. হলুদের গুঁড়া এক চা চামচ
৪. তেল পরিমাণমতো
৫. পেঁয়াজ কুচি আধা কাপ
৬. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৭. গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ
৮. আদা বাটা এক টেবিল চামচ
৯. কাজুবাদাম বাটা এক চা চামচ
১০. জিরার গুঁড়া এক চা চামচ
১১. পানি পরিমাণমতো
১২. সরিষা বাটা এক টেবিল চামচ
১৩. কিসমিস দুই টেবিল চামচ
১৪. কাঁচা মরিচ ৪-৫টা

পদ্ধতি

প্রথমে ইলিশ মাছে লবণ ও হলুদের গুঁড়া মিশিয়ে মাখিয়ে নিতে হবে। ৫-১ মিনিট রেখে দিন এভাবে। তারপর ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এবার মসলায় মাখানো মাছগুলো গরম তেলে সাবধানে ছেড়ে দিন।

এপিঠ-ওপিঠ উল্টে ভালো করে ভেজে নামিয়ে রাখুন ইলিশ মাছ। এবার ফ্রাইপ্যানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়া, আদা বাটা, কাজুবাদাম বাটা, জিরার গুঁড়া ও পানি দিয়ে ঢেকে দিন।

ভালোভাবে নেড়েচেড়ে সব মসলা উপকরণ মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে সমান্য পানি মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন যেন মসলা পুড়ে না যায়। প্রয়োজনে চুলার জ্বাল কমিয়ে রাখুন।

এবার মসলা কষানো হলে সরিষা বাটা, কিসমিস, কাঁচামরিচ দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নিন। এসময় প্রয়োজনমতো পানি ঢেলে দিন।

সবশেষে ভাজা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে ঢেকে রান্না করুন। এসময় লবণ দেখুন। এরপর রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশের মালাইকারি।

 

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে

ব্যাংক সংস্কার নিয়ে সরকারের বিরুদ্ধে হাসনাতের অভিযোগ

হরমুজ প্রণালি খুলে দেওয়াই ইরানের আলোচনার প্রধান লক্ষ্য

বিরোধী দলকে গণতন্ত্রে যথাযথ সুযোগ দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

পর্যটনে জিডিপির অবদান ৬ শতাংশে নিতে চায় সরকার

পর্যটন পুরস্কার পেল শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানের গ্রেপ্তার: পরওয়ার

আর্থিক চাপের মধ্যে ৪৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের বাধা

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু