,

আপনার মুঠোফোন কতদিন পর পর পরিষ্কার করবেন

news-image

অনলাইন ডেস্ক : নিয়মিত মুঠোফোন পরিষ্কার করা অত্যন্ত জরুরি। তবে নিয়মিত মানে কতবার, সেটা জানা প্রয়োজন। বাসায় থাকলে সপ্তাহে এক থেকে দু’বার পরিষ্কার করলেই চলবে। কিন্তু নিয়মিত বাইরে বেরোলে দু’দিন অন্তর পরিষ্কার করতে হবে।

আবার বাইরে সাধারণ শৌচালয় ব্যবহার করার সময়ে ফোন কোথায় রাখলে, দোকানে গিয়ে কিছু জিনিস কেনার সময়ে ফোন কোথাও নামিয়ে রাখলে অবশ্যই সেদিন বাড়ি ফিরে ফোন পরিষ্কার করতে হবে।

যেভাবে পরিষ্কার করবেন:

প্রথমে ঈষদুষ্ণ গরম পানিতে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। তারপর শুকনো নরম কাপড় দিয়ে ফোনের আলগা ময়লা মুছে ফেলুন। ফোন বন্ধ করে নিন।

৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন কোনো তরলে নরম কাপড় বা তুলো ভিজিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। অ্যালকোহল দেওয়া পরিষ্কার করার ওয়াইপও ব্যবহার করতে পারেন। হয়ে গেলে আবারো নরম কাপড়ে মুছে নিন।

সতর্কতা:

অ্যালকোহলের পরিমাণ যেন ৭০ শতাংশের কম না হয়। তাতে জীবাণু মরবে না। ১০০ শতাংশও যেন না হয়, তাহলে ফোনের ক্ষতি হতে পারে।

কোনো তরলে ফোন ডুবিয়ে ফেলবেন না।

ফোনের কোনো পোর্টে কোনও তরল যেন না ঢুকে যায়।

শুকনো টিস্যু পেপার ঘষবেন না, পরদায় দাগ হয়ে যেতে পারে।

ব্লিচিং এজেন্ট ব্যবহার করবেন না।

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ