রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাতে রাখুন লোভনীয় চিকেন মহারানি

news-image

জার্নাল ডেস্ক : চিকেনের যে কোন পদ সবাই-ই কমবেশি খেতে পছন্দ করে থাকেন। তবে সবসময় চিকেন ভুনা বা এর ঝোল না খেয়ে ভিন্ন স্বাদের চিকেন রান্না করে এর স্বাদ উপভোগ করতে পারেন। তেমনই চিকেনের এক মজার স্বাদের পদ হলো চিকেন মহারানি। এটি খেতে বেশ সুস্বাদু।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. চিকেন ১০ পিস

২. পেঁয়াজ কুচি ৫ টি

৩. ঘন দুধ দেড় কাপ

৪. কাঁচা মরিচ বাটা ১০ টি

৫. ধনে গুঁড়া ২ চা চামচ

৬. জিরা গুঁড়া ৩ চা চামচ

৭. জিরা বাটা ২ চা চামচ

৮. কাজুবাদাম বাটা ১৫ টি

৯. কাঠবাদাম বাটা ১০ টি

১০. তেল পরিমানমতো

১১. লবন স্বাদমতো

প্রস্তুত পদ্ধতি

প্রথমে মুরগির টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর চিকেন ম্যারিনেট করে নিতে হবে। এজন্য মরিচের গুঁড়া, টকদই, কাসুরি মেথি, আদা-রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে চিকেন ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিন আধঘন্টার মতো।এরপর রান্নার হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। বাদামি রঙ হয়ে আসলে এতে মরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে মেরিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিন। চিকেন ভালো করে কষানো হলে এতে স্বাদমতো লবণ দিতে হবে। এরপর ধনে ও জিরা গুঁড়া দিয়ে নাড়তে হবে।

ভালো করে নেড়ে এতে কাঠ বাদাম ও কাজু বাদাম বাটা মিশিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে এতে ঘন দুধ দিয়ে নাড়ুতে হবে। ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে ১৫ মিনিট। মাংসের ঝোল শুকিয়ে তেল উঠে আসলে নামিয়ে নিন দারুন স্বাদের চিকেন মহারানি। ভাত, পোলাও, রুটি ও পরোটার সঙ্গে দারুন লাগবে খেতে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু