,

পাতে থাকুক সুস্বাদু দই ইলিশ

news-image

নিউজ ডেস্ক ইলিশ মাছ খেতে কে না পছন্দ করে! মাছের রাজা ইলিশ। ইলিশের যেকোনো পদই খেতে দারুণ সুস্বাদু হয়। ইলিশ ভাজা, ইলিশের দোপেয়াজা কিংবা সর্ষে ইলিশের পাশাপাশি তৈরি করতে পারেন লোভনীয় দই-ইলিশ। টক দই ও ইলিশ দিয়ে তৈরি এই পদটি পছন্দ করবেন সবাই-ই। এটি গরম ভাত, পোলাও এর সঙ্গেও খেতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১. ইলিশ- ৮ টুকরা

২. টক দই- ১ কাপ

৩. আদা বাটা- ১ চা চামচ

৪. রসুন বাটা- ১ চা চামচ

৫. পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ

৬. পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

৭. কাঁচা মরিচ- ৮টি

৮. পানি- পরিমাণ মতো

৯. তেল- পরিমাণ মতো

১০. লবণ স্বাদমতো
প্রস্তুত পদ্ধতি: প্রথমে মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর তাতে দিন সব বাটা ও গুঁড়া মসলা, টক দই, স্বাদ অনুযায়ী লবণ ও পানি। এবার ভালো করে কষিয়ে নিন। কষানো হলে মাছের টুকরোগুলো দিয়ে তাতে সামান্য পানি ও কাঁচামরিচ দিয়ে মিনিট দশ পনেরো রান্না করুন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই-ইলিশ।

 

এ জাতীয় আরও খবর

ব্যাংক সংস্কার নিয়ে সরকারের বিরুদ্ধে হাসনাতের অভিযোগ

হরমুজ প্রণালি খুলে দেওয়াই ইরানের আলোচনার প্রধান লক্ষ্য

বিরোধী দলকে গণতন্ত্রে যথাযথ সুযোগ দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

পর্যটনে জিডিপির অবদান ৬ শতাংশে নিতে চায় সরকার

পর্যটন পুরস্কার পেল শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানের গ্রেপ্তার: পরওয়ার

আর্থিক চাপের মধ্যে ৪৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের বাধা

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ডিএমপির ১১ পরিদর্শক ঢাকার বাইরে বদলি