,

কেটে যাওয়া দুধের নানা ব্যবহার

news-image

অনলাইন ডেস্ক : অনেক সময় দুধ গরম করতে গিয়ে দেখা যায় সেটা নষ্ট হয়ে গেছে। সাধারণত আমরা সেই দুধ ফেলে দিই। কেটে যাওয়া দুধেরও নানা ব্যবহার রয়েছে। জেনে নিন নষ্ট দুধের এমন কিছু চমকপ্রদ ব্যবহার।

সালাড ড্রেসিং: দুধ যদি কেটে যায়, তা অনায়াসে সালাড ড্রেসিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন দুধটা যেন পাস্তুরাইজড মিল্ক না হয়।

গার্ডেনিং: বাগানে গাছের গোড়ায় নষ্ট দুধ দিলে আপনাকে সার দিতে হবে না। দেখবেন আপনার নষ্ট হয়ে যাওয়া দুধেই কীভাবে চারাগাছগুলো তরতরিয়ে বাড়তে থাকে।

চিজ: ঘরের দুধ কেটে গেলে তা ফেলে না দিয়ে চিজ বানাতে পারেন। কীভাবে ঘরে চিজ বানাবেন, তার রেসিপি ইন্টারনেটে সহজেই পেয়ে যাবেন।

বেকিং: প্যানকেক, কেক এবং ওয়াফেল-এর মতো অনেক ডেজার্টেই কেটে যাওয়া দুধ দিতে হয়। তাই দুধ কেটে গেলে কিছু ডেজার্ট তৈরি করে ফেলুন।

ফেসমাস্ক: নষ্ট দুধ আপনার ত্বকের জন্য কিন্তু দারুন উপকারী। কেটে যাওয়া দুধ মুখে ফেস মাস্কের মতো লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, দেখবেন ত্বক একেবার ঝলমল করে উঠবে।

 

এ জাতীয় আরও খবর

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে

ব্যাংক সংস্কার নিয়ে সরকারের বিরুদ্ধে হাসনাতের অভিযোগ

হরমুজ প্রণালি খুলে দেওয়াই ইরানের আলোচনার প্রধান লক্ষ্য

বিরোধী দলকে গণতন্ত্রে যথাযথ সুযোগ দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

পর্যটনে জিডিপির অবদান ৬ শতাংশে নিতে চায় সরকার

পর্যটন পুরস্কার পেল শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানের গ্রেপ্তার: পরওয়ার

আর্থিক চাপের মধ্যে ৪৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের বাধা