,

দ্রুত হেঁচকি উঠা বন্ধের ঘরোয়া উপায়

news-image

নিউজ ডেস্ক : হেঁচকি ওঠার সমস্যায় সবাই-ই কমবেশি সম্মুখীন হয়ে থাকেন। অনেক সময় খেতে বসার পরে হেঁচকি ওঠে এটা খুব বিপদে ফেলে দিতে পারে। এভাবে অনবরত হেঁচকি উঠলে খাবার শ্বাসনালীতে আটকে যেতে পারে। যা মারাত্নক বিপদ ডেকে আনতে পারে। অনেক সময় বারবার পানি খাওয়ার পরও হেঁচকি ওঠা বন্ধ হয় না।

তবে ঘরোয়া উপায়ে কয়েকটি নিয়ম অনুসরণ করলেই হেঁচকি ওঠা বন্ধ হয়ে যাবে খুব দ্রুতই-

হেঁচকি বন্ধ করতে তাৎক্ষণিক লেবুর রসের সঙ্গে একটু আদা কুচি মিশিয়ে খেতে পারেন। দ্রুত দেখবেন হেঁচকি বন্ধ হয়ে গেছে। এছাড়া হেঁচকি বন্ধের জন্য মুখে এক টুকরো লেবু রাখতে পারেন। এটি হেঁচকি বন্ধ করতে বেশ কার্যকর।

হেঁচকির শুরুতেই এক চামচ মাখন বা চিনি খেতে পারেন। সমস্যা দ্রুত চলে যাবে। একটি কাগজের ব্যাগের মধ্যে মুখ রেখে নিঃশ্বাস নিলেও হেঁচকি বন্ধ হয়ে যায়। এতে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। ফলে হেঁচকি থেমে যায়। বারবার হেঁচকি উঠলে জিভ বের করে আঙুল দিয়ে কিছুক্ষণ টেনে ধরুন। অদ্ভুত লাগলেও এই পদ্ধতিটি বেশ কার্যকর। কানে আঙুল দিয়ে চেপে ধরুন, যেন আপনি কিছুই শুনছেন না। অতিরিক্ত জোরে চেপে ধরবেন না। কিছুক্ষণ এভাবে থাকলেই হেঁচকি ওঠা বন্ধ হয়ে যাবে।

হেঁচকি উঠলে খেতে পারেন পিনাট বাটার। হেঁচকি উঠলে দেরি না করে খেয়ে নিন এক চামচ পিনাট বাটার। হেঁচকি দ্রুত থেমে যাবে। হাতের কাছে অ্যান্টাসিড ট্যাবলেট থাকলে হেঁচকি থামাতে এটি খেতে পারেন। এতে প্রচুর ম্যাগনেসিয়াম আছে, যা নার্ভগুলোকে শান্ত করে। ফলে হেঁচকি থেমে যাবে।

হেঁচকি উঠলেই লম্বা নিঃশ্বাস নিন। এরপর হাঁটুকে বুকের কাছাকাছি এনে জড়িয়ে ধরুন। কয়েক মিনিট এভাবে থাকলে দেখবেন হেঁচকি বন্ধ হয়ে যাবে।

হেঁচকি উঠলেই প্রথমেই এক গ্লাস পানি খান বা গার্গল করুন। দ্রুত থেমে যাবে হেঁচকি। এই পদ্ধতিগুলো অনুসরণ করে ঘরোয়া উপায়েই হেঁচকি বন্ধ করতে পারেন। সূত্র: হেলথগ্রেডস/হেলথলাইন

 

এ জাতীয় আরও খবর

ব্যাংক সংস্কার নিয়ে সরকারের বিরুদ্ধে হাসনাতের অভিযোগ

হরমুজ প্রণালি খুলে দেওয়াই ইরানের আলোচনার প্রধান লক্ষ্য

বিরোধী দলকে গণতন্ত্রে যথাযথ সুযোগ দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

পর্যটনে জিডিপির অবদান ৬ শতাংশে নিতে চায় সরকার

পর্যটন পুরস্কার পেল শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানের গ্রেপ্তার: পরওয়ার

আর্থিক চাপের মধ্যে ৪৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের বাধা

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ডিএমপির ১১ পরিদর্শক ঢাকার বাইরে বদলি