,

চীন থেকে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

news-image

বিশেষ সংবাদদাতা : চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনার টিকার চালান দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদসহ অন্যান্য কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন।

টিকা বুঝে নেওয়ার পর তা সংরক্ষণের জন্য টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে পাঠানো হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে পাঁচ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ছয় লাখ ডোজ।

গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরও ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।

এদিকে, গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে ১৭ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ঢাকায় আসে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য