বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় এক কাপ চা: আপনাকে দিবে সুস্থতা

news-image

অনলাইন ডেস্ক : সারাদিনের শেষটা হয় সন্ধ্যা দিয়ে। সন্ধ্যা মানেই দিনের শেষভাগ, সন্ধ্যা মানে ঘরে ফেরার তাড়া। সারাদিনের ক্লান্তি, কাজের চাপ, এরকম নানা ঝামেলা একপাশে রেখে সন্ধ্যাটা করে তুলুন সুন্দর ও প্রাণবন্ত। যেখানেই থাকুন এই সময়ে হাতে তুলে নিন এক কাপ গরম গরম চা। বিশেষ করে লাল চা। সন্ধ্যায় এক কাপ লাল চা আপনার ক্লান্তি দূর করবে নিমিষেই। পাশাপাশি নানা উপকারিতা রয়েছে লাল চা তে।

চলুন জেনে নেই সন্ধ্যায় এক কাপ লাল চায়ের উপকারিতা সম্পর্কে-

হৃদযন্ত্র ভালো রাখতে সহায়তা করে: সুস্থ থাকার জন্য হৃদযন্ত্র ভালো রাখতেই হবে। আর এই কাজে আপনাকে সাহায্য করবে লাল চা। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস। যা হৃদযন্ত্রকে ভালো রাখতে কাজ করে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: নানা গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রায় ১ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন। শুধু তাই নয়, এই উচ্চ রক্তচাপ থেকে সৃষ্টি হতে পারে চোখের সমস্যা, কিডনির সমস্যা, হৃদরোগের মতো মারাত্মক সমস্যা। গবেষণায় আরও দেখা গেছে যে, যারা নিয়মিত লাল চা পান করেন তাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা কম থাকে।

হজম শক্তি ভালো রাখে: হজম শক্তি ভালো রাখতে লাল চা বেশ উপকারী একটি উপাদান। প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা আপনার পাকতন্ত্রকে সুস্থ রাখবে। নিয়মিত খেলে হজমের সমস্যা কমে যাবে। আমাদের পাকতন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পাশাপাশি রয়েছে খারাপ ব্যাকটেরিয়াও। সেসব ব্যাকটেরিয়ায় ধ্বংস করে পেটের সমস্যা অনেকটা কমিয়ে দিতে পারে এই চা।

খারাপ কোলেস্টেরল হ্রাস করে: আমাদের শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমাতে কাজ করে লাল চা। প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা খাওয়ার অভ্যাস করুন। এটি আপনার শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা