রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ তাকে নিতে আসেনি

news-image

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : হাসপাতালে স্বজনদের অপেক্ষায় ষাটোর্ধ্ব নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোমেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয় ষাটোর্ধ্ব নারী সরস্বতী ধরকে। চিকিৎসার পর তিনি এখন প্রায় সুস্থ। কিন্তু তাকে বাড়ি নিতে কেউ হাসপাতালে আসেনি। তাই তিনি হাসপাতালেই আছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাকে কেউ নিতে আসেনি। সুস্থ হওয়ার পর তিনি যেন স্বজন-ঠিকানাহীন হয়ে পড়েছেন। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তবে তিনি নগরের হালিশহর এলাকার সবুজবাগে থাকেন। জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে সরস্বতী ধরকে হাসপাতালের নিউরোমেডিসিন ওয়ার্ডে ভর্তি করান স্বামী রণজিত ধর। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বরও দেওয়া হয়। একটি রণজিতের এবং অন্যটি ছেলে পবনের। কিন্তু ভর্তির পর থেকে তারা কেউ একবারও হাসপাতালে আসেননি। গত মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেও কেউ নিতে আসেনি। নিউরোমেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. পীযূষ মজুমদার বলেন, ‘স্ট্রোক করায় ষাটোর্ধ্ব এক নারীকে ভর্তি করা হয়। ভর্তির পর পরিবারের কোনো সদস্য হাসপাতালে আসেনি। নিজের টাকা দিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দিয়েছি। রোগীর অবস্থা এখন আগের চেয়ে ভালো। সামান্য ব্যায়াম করলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। কিন্তু তাকে কেউ নিতে আসেনি। বিষয়টি বেদনাদায়ক।’

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু