,

পাতে থাকুক সুস্বাদু দই ইলিশ

news-image

নিউজ ডেস্ক : ইলিশ মাছ খেতে কে না পছন্দ করে! মাছের রাজা ইলিশ। ইলিশের যেকোনো পদই খেতে দারুণ সুস্বাদু হয়। ইলিশ ভাজা, ইলিশের দোপেয়াজা কিংবা সর্ষে ইলিশের পাশাপাশি তৈরি করতে পারেন লোভনীয় দই-ইলিশ। টক দই ও ইলিশ দিয়ে তৈরি এই পদটি পছন্দ করবেন সবাই-ই। এটি গরম ভাত, পোলাও এর সঙ্গেও খেতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১. ইলিশ- ৮ টুকরা

২. টক দই- ১ কাপ

৩. আদা বাটা- ১ চা চামচ

৪. রসুন বাটা- ১ চা চামচ

৫. পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ

৬. পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

৭. কাঁচা মরিচ- ৮টি

৮. পানি- পরিমাণ মতো

৯. তেল- পরিমাণ মতো

১০. লবণ স্বাদমতো
প্রস্তুত পদ্ধতি: প্রথমে মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর তাতে দিন সব বাটা ও গুঁড়া মসলা, টক দই, স্বাদ অনুযায়ী লবণ ও পানি। এবার ভালো করে কষিয়ে নিন। কষানো হলে মাছের টুকরোগুলো দিয়ে তাতে সামান্য পানি ও কাঁচামরিচ দিয়ে মিনিট দশ পনেরো রান্না করুন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই-ইলিশ।

 

এ জাতীয় আরও খবর

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি