,

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার

news-image

নোয়াখালী প্রতিনিধি: সদর উপজেলায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (২৫)। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ইব্রাহিম মেম্বারের মৎস্য খামারে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নির্যাতনের শিকার তরুণী বাদী হয়ে সুধারম মডেল থানায় চার জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতেই মামলার প্রধান আসামি ওই তরুণীর বন্ধু রাকিবকে গ্রেপ্তার করেছে। পুলিশ তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ীতে ওই তরুণীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রাকিব ওই তরুণীকে নিয়ে রোববার বিকেলে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নোফেল ড্রিম ওয়ার্ল্ড পার্কে বেড়াতে যান।

দিনভর পার্ক ঘুরে রাতে তারা পার্শ্ববর্তী মৎস্য প্রকল্পে যান। সেখানে তরুণীর বন্ধু রাকিব তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর রাকিবের বন্ধু মামুন (২৫), জুয়েল (২৭), সাইফ উদ্দিন (২৮) পর্যায়ক্রমে ওই তরুণীকে ধর্ষণ করেন।

সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার তরুণী ও তার কথিত বন্ধু উভয়ে বিবাহিত। তারা পরকীয়া প্রেম করছিল। ওই প্রেমের সূত্র ধরে রাকিব নারীকে বেড়াতে নিয়ে গিয়ে তার তিন বন্ধুসহ পালাক্রমে ধর্ষণ করে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯