,

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত, মৃত্যু ২

news-image

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। শনাক্তের হার ৭ দশমিক ১৬ শতাংশ।

এ নিয়ে চট্টগ্রামে শনাক্ত বেড়ে ১ লাখ ৯৬২ জনে এবং মৃত্যু ১ হাজার ২৭৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় সোমবার (১৩ সেপ্টেম্বর) মারা গিয়েছিলেন ৬ জন, শনাক্ত হয়েছিলেন ৬৪ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনের মধ্যে করোনা উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া ও সন্দ্বীপে ১ জন করে, আনোয়ারায় ২ জন, সীতাকুণ্ডে ৩ জন, সাতকানিয়ায় ৫, রাউজানে ৬, হাটহাজারীতে ১৮ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মধ্যে চট্টগ্রাম নগরের ৭৩ হাজার ১৮২ জন। বাকি ২৭ হাজার ৭৮০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১ জন নগরীর, অপর ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলার ৫৭২ জন।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯