,

স্কুলের জন্য বেরিয়ে দুই মেয়েসহ নিখোঁজ মা

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে দুই মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে দুইদিন ধরে নিখোঁজ মারজাহান বেগম নামের এক গৃহবধূ। দুই মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও বিবি ফাতেমাকে (৪) নিয়ে দুইদিন ধরে নিখোঁজ এই গৃহবধূ। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।
থানায় করা নিখোঁজ ডায়েরি সূত্র জানা গেছে, হেলালের বড় মেয়ে সামিয়া রামদয়াল বাজার আইডিয়াল প্রিক্যাডেট অ্যাকাডেমির ছাত্রী। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সামিয়ার পরীক্ষা ছিল। সকাল ৯টার দিকে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে তাদের মা মারজাহান স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানের কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি।

স্ত্রী-সন্তানের সন্ধানে দিশেহারা মো. হেলাল বলেন, বড় মেয়ে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল আমার স্ত্রী মারজাহান। তারা স্কুলেও যায়নি। এখনো কোথাও কেউ তাদের সন্ধান পাওয়া যায়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের ঘটনাটি বিভিন্ন থানায় জানানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯