,

কুমিল্লায় রিকশাকে পাথরবোঝাই ট্রাকের চাপা, তিনজনের মৃত্যু

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ময়নামতিতে পাথরবোঝাই ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লামুখী পাথরবোঝাই একটি ট্রাক এক‌ইমুখী একটি রিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় রিকশাচালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতরা হলেন, রিকশাচালক বুড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামের ইসমাইল হোসেন সাগর, হবিগঞ্জ জেলার জুড়ী উপজেলার সাহাপুর এলাকার আবদুল আহাদ। অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ট্রাকের চালক হেলপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

যাত্রীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ পর্বের আটকে থাকা শেষ পরীক্ষাটি দিতে কুমিল্লায় যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯