,

গরম ভাতে ইলিশের লেজ ভর্তা

news-image

গরম ভাতে ইলিশের লেজ ভর্তা
লাইফস্টাইল ডেস্ক : ছুটির দিনে সবাই কমবেশি বিশেষ কিছু রেসিপি রান্না করে খান। তবে যে খাবারই রান্না করুন না কেন বাঙালির পাতে ভাতের সঙ্গে ভর্তা না থাকলে কি চলে!

ভর্তা খেতে সবাই পছন্দ করেন। কারও পছন্দ আলু ভর্তা কারও আবার বেগুন। আবার অনেকে মাছ ভর্তা খেতেও পছন্দ করেন।

বিশেষ করে ইলিশ মছের ভর্তা গরম ভাতের সঙ্গে খাওয়ার মজাই আলাদা। মাওয়া ঘাটে গিয়ে অনেকেই নিশ্চয়ই ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছেন!

এর স্বাদ নিশ্চয়ই আপনার মুখে লেগে আছে এখনও! চাইলে ঘরেও এটি তৈরি করে নিতে পারবেন। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছের লেজসহ টুকরো ৩-৫টি
২. হলুদ গুঁড়া আধা চা চামচ
৩. মরিচের গুঁড়া আধা চা চামচ
৪. লবণ স্বাদমতো
৫. সরিষার তেল পরিমাণমতো
৬. শুকনো মরিচ টালা ১০টি
৭. পেঁয়াজ কুচি আধা কাপ
৮. লেবুর রস ১ চা চামচ
৯. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

পদ্ধতি

ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য হলুদ, মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে নিন। এবার প্যানে পরিমাণমতো সরিষার তেল গরম করে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নিন।

এমনভাবে মাছের‌ লেজগুলো ভাজতে হবে যাতে উপরে বেশি শক্ত হয়ে না যায় আর মাছও যাতে ভালো‌ভাবে সেদ্ধ হয়। এরপর মাছ ভাজা ঠান্ডা করে নিন।

খুব সাবধানে ধৈর্য্য ধরে মাছের কাঁটা বেছে নিন। একই তেলে শুকনো মরিচ‌ মচমচে করে ভেজে নিন। এরপর মরিচ ঠান্ডা করে এর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে গুঁড়ো করে নিন।

এবার এর সঙ্গে পেঁয়াজ কুচি ও লেবুর রস মিশিয়ে মেখে নিবো শুকনো মরিচ। তৈরি হয়ে গেল মরিচ ভর্তা। এবার এই ভর্তার সঙ্গে কাঁটা বেছে রাখা ইলিশ মাছ মিশিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

এর সঙ্গে স্বাদমতো সরিষার তেল ও ধনেপাতা কুচি মিশিয়ে সব একসঙ্গে মাখিয়ে নিন। সবশেষে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের লেজ ভর্তা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও