,

বাইডেন-শি জিনপিংয়ের ফোনালাপ : আধিপত্য বিস্তারে ভবিষ্যতে দ্বন্দ্বে না জড়ানোর তাগিদ

news-image

অনলাইন ডেস্ক : দুই পরাশক্তি দেশের সরকারপ্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘ সাত মাস পর নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে- আধিপত্য বিস্তারে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা যেন ভবিষ্যতে দ্বন্দ্বের দিকে মোড় না নেয় সে বিষয়ে দায়িত্বশীল থাকার কথা নিয়ে আলোচনা হয়েছে ফোনালাপে।

এতে বলা হয়, বাইডেন চীনের প্রেসিডেন্টকে যে বার্তা দিয়েছেন তা হলো যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে, প্রতিযোগিতার বৈচিত্র্যময় পরিবেশ চায় তারা। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এমন কোনো পরিস্থিতি চায় না যেখানে আমরা অনিচ্ছাকৃত দ্বন্দ্বের সম্মুখীন হই।

বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের অভিন্ন স্বার্থ, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির বিষয়গুলো নিয়ে কথা বলেছেন উভয় দেশের নেতারা।

বাণিজ্য যুদ্ধ, হংকংয়ে চীনের আধিপত্য, দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং করোনাভাইরাস মহামারির মতো বিষয় নিয়ে গত কয়েক বছর ধরেই চীন-যুক্তরাষ্ট্র বিরোধ তুঙ্গে। বাইডেন ক্ষমতায় আসার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলাপ হলো। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতাধর এই দুই দেশের প্রধানের মধ্যে সর্বশেষ কথা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য