,

আম্পায়ার নাদির শাহ আর নেই

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ আর নেই।

শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।

ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে চলে গেলেন নাদির শাহ। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

গত দুই বছর যাবত ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ার। মাঝে বেশ কয়েকবার তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন।

শারীরীক অবস্থার অবনতি হলে সর্বশেষ সপ্তাহখানেক আগে নাদির শাহকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আগে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের