,

যুক্তরাজ্যে ভ্রমণে বাতিল হচ্ছে ‘ট্রাফিক লাইট’ পদ্ধতি

news-image

অনলাইন ডেস্ক : আগামী মাস থেকে ভ্রমণের ক্ষেত্রে বাতিল হতে যাচ্ছে যুক্তরাজ্যের ‘ট্রাফিক লাইট’ পদ্ধতি। আগামী ১ অক্টোবর থেকে ট্রাফিক লাইট পদ্ধতি বাতিল করা হতে পারে।

এক টুইটে এমন ইঙ্গিত দিয়েছেন লন্ডনভিত্তিক ট্রাভেল পিআর ‘পিসি এজেন্সি’র সিইও পল চার্লস।

করোনাভাইরাস মহামারি চলাকালীন ট্রাফিক লাইটের রঙগুলোর মতো দেশের তালিকা করে ভ্রমণ নিয়ন্ত্রণ করে আসছে যুক্তরাজ্য। লাল, অ্যাম্বার ও সবুজ রঙের তালিকায় থাকা দেশগুলোর জন্য ছিল আলাদা আলাদা ভ্রমণ নির্দেশনা।
টুইটে পল চার্লস জানান, ১ অক্টোবর থেকে ট্রাফিক লাইট পদ্ধতি বাতিল করা হতে পারে। এয়ারলাইনগুলো ও এই খাতের সঙ্গে জড়িতরা এমন একটি পরিকল্পনার কথা ভাবছেন যেখানে বিশ্বের দেশগুলোকে দুইভাগে ভাগ করা হবে। এতে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোকে শুধু লাল তালিকাভুক্ত করা হবে এবং বাকিরা কোনো ধরনের নিষেধাজ্ঞার অধীনে থাকবে না। এটি হবে মার্কিন মডেলের মতো।

তিনি আরও বলেন, ট্রাফিক লাইট পদ্ধতি বাতিল করা হবে প্রায় সবার জন্যেই স্বস্তির। এরমধ্য দিয়ে মহামারির সঙ্গে বসবাসে অভ্যস্ত হওয়ার যাত্রা শুরু হবে। নতুন পদ্ধতির কারণে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার অনেক দেশ আছে যাদের লাল-তালিকাভুক্ত হওয়ার কথা নয় তারা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য