,

খুব সহজে তৈরি করুন মজাদার ডিম কোরমা

news-image

নিউজ ডেস্ক : চাইলে আপনি ডিম দিয়ে রান্না করতে পারেন কোরমা। চলুন রেসিপি দেখে জেনে নিই, যেভাবে রান্না করতে হয় মজাদার ডিমের কোরমা।

রান্না করতে যা লাগবে

সিদ্ধ করা ডিম ৫টি

পেঁয়াজকুঁচি আধাকাপ

পেঁয়াজ বেরেস্তা আধাকাপ

আদাবাটা আধা টেবিল চামচ

রসুনবাটা আধাটেবিল চামচ

ধনেগুঁড়া ১ চা চামচ

ভাজা জিরাগুঁড়া ১ চা চামচ

মরিচগুঁড়া আধা চা চামচ

টক দই ৪ চা চামচ

নারিকেলের দুধ ১ কাপ

ঘি ১ টেবিল চামচ

কাঁচামরিচ ১০টি বা স্বাদ অনুযায়ী

তেজপাতা দুটি, এলাচ তিনটি

দারুচিনি দুটি

কিশমিশ ৩-৪টি

তেল এক কাপের চার ভাগের এক ভাগ।

যেভাবে রান্না করবেন

প্রথমে পরিবেশনের জন্য কিছু পেঁয়াজ ও বেরেস্তা রেখে, বাকি বেরেস্তার সঙ্গে দই দিয়ে ব্লেন্ডারে মিশিয়ে নিন। তেল একটু গরম করে সিদ্ধ ডিমগুলো ভেজে আলাদা রাখুন। এবার এই তেলেই তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে পেঁয়াজ হালকা ভেজে নিন। এরপর আদাবাটা, রসুনবাটা আর লবণ দিন। ভাজা ভাজা হলে ধনেগুঁড়া, ভাজা জিরাগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে পানি দিন। সঙ্গে পেঁয়াজ-বেরেস্তা, দইয়ের মিশ্রণ, নারিকেলের দুধ, কাঁচামরিচ ফালি দিয়ে দিন। ভাজা ডিম সঙ্গে ঘি এবং কিশমিশ দিয়ে ঝোল হালকা ঘন হওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। রান্না শেষ হলে নামিয়ে বেরেস্তা ছড়িয়ে পোলাও অথবা ভাতের সাথে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও