,

১১ দিনেও খোঁজ মেলেনি ড্রেনে পরা সেই ব্যবসায়ীর

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ১১ দিন পেরিয়ে গেলেও চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার তীব্র স্রোতে পা পিছলে ড্রেনে পড়ে যাওয়া সবজি ব্যবসায়ী মো. সালেহ আহম্মেদের (৫৫) খোঁজ এখনও পাওয়া যায়নি। তবে সালেহ আহম্মেদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

এদিকে বৃষ্টির পানি জমে রাস্তা আর খাল একাকার হয়ে যাওয়ার ফলে একজন পথচারীর এমন পরিণতির পর এতগুলো দিন পার হয়ে গেলেও এই ঘটনায় দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠানই।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইনস্পেক্টর সোহেল রানা বলেন, ১১ দিনের মতো আমাদের তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। আজকেও তল্লাশি করা হচ্ছে, তবে নিখোঁজ ব্যবসায়ীর কোন সন্ধান মেলেনি। নিখোঁজের লাশ কোনো গর্তে বা নালার ময়লায় আটকে আছে কিনা তা ভালোভাবে দেখা হচ্ছে। ওই ব্যবসায়ী নিখোঁজের পর থেকে প্রতিদিনই আমাদের টিম তল্লাশি চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানায়, মুরাদপুরের ওই জায়গাটি এক সময় স্ল্যাব দিয়ে ঢাকা থাকলেও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য বছরখানেক আগে সেসব স্ল্যাব সরিয়ে নেয়া হয়। এরপর সেখানে নতুন করে আর কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়নি। যার ফলে ঘটে এই দুর্ঘটনা।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, একটা লোক এভাবে হারিয়ে গেছে এটা দুঃখজনক। আমি এটা নিয়ে ডিসির সাথে কথা বলেছি। ফায়ার সার্ভিসের সাথেও কথা বলেছি। তারা লাশ উদ্ধারের জন্য অনেক চেষ্টা করেছে। এখনও করছে।

তিনি বলেন, আমি ওদের বাসায় গিয়েছি, ওদের সাথে দেখা করেছি। বলেছি ছেলের চাকরির দরকার হলে আমি হেল্প করবো। তারা সাহায্য চাইলেও করবো।

প্রসঙ্গত, চলতি বছরে চট্টগ্রামে ড্রেনে প্রথম দুর্ঘটনা ঘটে ১৯ জুন। এদিন নগরীর চান্দগাঁওয়ে বৃষ্টির পানিতে সড়ক ডুবে গেলে সিএনজি অটোরিকশা চালক রাস্তার নিশানা বুঝতে না পেরে তিন যাত্রীসহ নালায় পড়ে যান। এ ঘটনায় শফিক নামে এক যাত্রীর পা ভেঙ্গে যায়। বাকিরা আহত হন। এ দুর্ঘটনার মাত্র ১১ দিনের মাথায় ৩০ জুন সকালে নগরীর ষোলশহর চশমা হিলে সড়ক ঘেঁষা অরক্ষিত খালে পড়ে সিএনজি অটোরিকশা তলিয়ে যায়। এ ঘটনায় সিএনজির চালকসহ এক বৃদ্ধা মারা যান। আহত হন আরও দুজন।

সবশেষ গত ২৫ আগস্ট সকাল ১১টার দিকে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পুলিশ বক্স এলাকায় পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহম্মেদ নামের এক সবজি ব্যবসায়ী। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন