,

ফের চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসের রোগী শনাক্ত

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ফের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজন রোগী পাওয়া গেছে। আক্রান্ত এই রোগী ৩৫ বছরের বয়সী একজন নারী। তিনি নগরের হালিশহর এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ওই রোগী তিন দিন আগে বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনা আক্রান্ত না হয়েও মিউকরমাইকোসিস রোগে (ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ) আক্রান্ত হয়েছেন।

ডা. সুযত বলেন, ওই রোগীর কোভিড না হলেও শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। বর্তমানে মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে অন্যান্য রোগ আছে। এই নারীসহ চট্টগ্রামে মোট তিনজন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হলো।

মূলত ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝামাঝি সময়ে ব্ল্যাক আতঙ্ক শুরু হয়। নানা কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এমন কোভিড রোগীর মধ্যে এ ছত্রাকের সংক্রমণ বেশি দেখা গেছে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে হাজারের বেশি রোগীর মৃত্যু খবর জানিয়েছে ভারত সরকার।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯