,

নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে গোলাগুলিতে ১ সন্ত্রাসী নিহত, ৪ বিজিবি গুলিবিদ্ধ

news-image

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : নাইক্ষ্যংছড়ি সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে সন্ত্রাসীদের দিনভর গোলাগুলি হয়েছে। আজ বুধবার হওয়া এ গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছেন বিজিবির একজন ক্যাপ্টেনসহ মোট চারজন।

গুলিবিদ্ধ বিজিবি ক্যাপ্টেন জাহিদকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। তাঁর পায়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ সৈনিক নজরুল, ল্যান্স নায়েক আল আমিন ও সৈনিক রহিমকে হেলিকপ্টারে করে নিকটস্থ রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোলাগুলির সময় উভয় পক্ষে তিন শতাধিক গুলিবিনিময় হয়। বিজিবি বেশ কিছু মর্টার শেলও ব্যবহার করেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের অন্তত ১২ কিলোমিটার দূরের যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ি জনপদ ও দুর্গম বাঁকখালী নদীর কামিখালের চাকপাড়া ও ত্রিপুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে পাহাড়ি সন্ত্রাসীদের আনাগোনা এবং অপহরণ আশঙ্কা দেখা দিলে বিজিবি টহলে নামে বাঁকখালী নদীর ছাগলখাইয়া, লংগদু ও কামিখাল এলাকায়। একপর্যায়ে গতকাল মঙ্গলবার সকালে বিজিবি খবর পায় সন্ত্রাসীরা কামিখাল এলাকায় অবস্থান করছে। আজ বুধবার ভোরে বিজিবি এলাকাটি চারদিক থেকে ঘেরাও করে ফেলে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় শুরু হয় গোলাগুলি। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কৃষক ও কাঠুরিয়ারা পালিয়ে আশ্রয় নেন নিরাপদ জায়গায়।

বনে কাঠ কাটতে যাওয়া শফিক, জসিম ও ছব্বির আহমদ বলেন, ঘটনার সূত্রপাত মঙ্গলবার হলেও গোলাগুলির ঘটনা ঘটে বুধবার সকালে। সন্ত্রাসীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। বিজিবি পাল্টা জবাব দেয়। এভাবে সারা দিন দফায় দফায় গোলাগুলি হয়। এতে সন্ত্রাসীদের একজন নিহত হলেও অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। সন্ত্রাসীরা সংখ্যায় ৪০ থেকে ৫০ জন ছিল বলে জানায় বিজিবি।

১১-বিজিবি নাইক্ষ্যংছড়ি জোনের কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাননি।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯