,

বন্ধ স্কুল মাঠে নানান জাতের সবজি চাষ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ। কোন শিক্ষা প্রতিষ্ঠানে নেই শিক্ষার্থীদের আনাগোনা। অলস সময় কাজে লাগাতে শখের বশে হাকিমপুরের এক স্কুল কর্তৃপক্ষ অঙ্গিনায় সবজি চাষ শুরু করেছে।

বর্ষার এই সময়ে নির্মল পরিবেশে প্রকৃতি আপন মনে বেড়ে উঠায় এর ব্যাপকতা লাভ করে। ভালই সবজি হয়েছে। বিদ্যালয় খোলার পর সবজির মাঠ দেখে শিক্ষার্থীরাও সবজি চাষে উৎসাহিত হবে এমনটাই বললেন স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের প্রধান ফটক পেরুলেই শিক্ষার্থীদের খেলার মাঠ। মাঠের চার পাশে গাছে গাছে দোল খাচ্ছে লাল শাক, পাট শাক, ধনিয়া পাতা, করলা, সিমসহ নানান জাতের সবজি। সবজি বাগান ঢাকা পড়েছে গাছের সবুজ পাতায়। মাটিতে থোকায় থোকায় লাল সবুজের বাহারী রং ছড়াচ্ছে লালশাক-পাটশাকের মেচুড়ি। নির্মল পরিবেশে বেড়ে উঠছে পুঁই আর ডাটাশাকও।
এমনি দৃশ্য দেখা যাবে, দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি ড্রীমল্যান্ড প্রি-ক্যাডেট স্কুল মাঠে। করোনার কারণে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটি। এরপর থেকে যায় শিক্ষা প্রতিষ্ঠানের খেলা মাঠ, মাঠে হইচই নেই শিক্ষার্থীদের। এবার সেই স্কুল মাঠে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। র্দীঘ সময় ধরে স্কুল বন্ধ থাকায় স্কুল মাঠে শুরু করেছেন নানান জাতের এ সবজি চাষ। ইতিমধ্যে সবজি তোলা শুরু করেছেন তারা।

বাংলাহিলি ড্রীমল্যান্ড স্কুলের পরিচালক ওবায়দুর ইসলাম জানান, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অলস সময় পার করতে শখের বসে বিদ্যালয়ের অঙ্গিনায় একটা দুটা করে সবজি চাষ শুরু করি। কিন্তু এটা যে এতো ব্যপকতা লাভ করবে তা ভাবিনি। এখন মনে হচ্ছে বিদ্যালয় খোলার পর সবজির মাঠ দেখে শিক্ষার্থীরাও সবজি চাষে উৎসাহিত হবে।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড.মমতাজ বেগম বলেন, স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাস শেষে হাতে-কলমে সবজি চাষ শিখতে পারবে। তিনি যদি আমাদের সহযোগিতা চান তাহলে সব ধরনের সহযোগিতা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য