,

সেগুনবাগিচা থেকে নাভানা সিএনজির দুই কর্মীর মরদেহ উদ্ধার

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকা থেকে সিয়াম (১৯) ও রাকিব (২৬) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই নাভানা সিএনজির কর্মচারী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার জাগো নিউজকে বলেন, নিহত দুজন নাভানা সিএনজি পাম্পে কাজ করতেন। গতকাল গভীর রাতে কাজ শেষে তারা প্রাইভেটকারে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, মৃত দুই ব্যক্তি ওই প্রাইভেটকারের ডেন্টিংয়ের কাজ করতেন। সোমবার রাতেও তারা কাজ করেন। কিন্তু সকালে তাদের কোনো সাড়া না পেয়ে নাভানার ফিলিং স্টেশনের লোকজন ও স্থানীয়রা শাহবাগ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাটি আত্মহত্যা, খুন নাকি তারা অন্য কোনোভাবে মারা গেছে-তা প্রাথমিকভাবে ধারণা করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি