,

হঠাৎ রক্তচাপ কমে অসুস্থ হয়ে পড়লে কি খাবেন

news-image

জার্নাল ডেস্ক : হঠাৎ করেই কি মাথা ঘুরছে। কিংবা অসুস্থ ফিল করছেন। হঠাৎ রক্তচাপ কমে গেলে এমনটা স্বাভাবিক? বহু মানুষের আবার রক্তচাপ কমে গেলে দুর্বলতা , ঝিমুনিভাব, বমি বমি ভাব এই জাতীয় সমস্যা হয়। অবশ্যই এই ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই সমস্যা হঠাৎ দেখা দিতে পারে। কেনোনা রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার ধাত থাকে অনেক মানুষেরও। কিন্তু চিকিৎসকের কাছে পৌঁছাতে যদি কিছুটা সময় লাগে সেই ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার পূর্বে যদি কিছুটা হলেও রক্তচাপ বাড়ানো যায়, তাহলে উপকার ও আরাম পাবেন। এর জন্য বেশ এমন কিছু ধরনের খাবার যেগুলি খেলে রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে।

পানি ও ফলের রস:

শরীরের জল কমে গেলে রক্তচাপ কমে যেতে পারে। তাই রোজ পরিমাণ মতন জল খান। ফলের রসও খেতে পারেন।

ভিটামিন বি-১২ সমৃদ্ধ খাবার:

খাদ্যতালিকায় রাখুন এমন খাবার যাতে ভিটামিন বি-১২ রয়েছে। কেনোনা এই ভিটামিনের অভাবে দেখা দেয় রক্তশূন্যতা। যা থেকেও রক্তচাপ কমে যেতে পারে। এই জন্য ডিম, চিকেন ব্রেস্ট, দই, মাছ ইত্যাদি খেতে পারেন। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ রয়েছে।

ফোলেট সমৃদ্ধ খাবার খান:

ভিটামিন বি কমপ্লেক্সের শরীরে শোষণের জন্য দরকার হয় ফোলেট এর। রক্তশূন্যতা সমস্যাও দূর করে এই পুষ্টি উপাদান। বিভিন্ন লেবু, লাল শাক, মেটে, মুসুর ডাল এবং ডিম ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট। রক্তচাপ কমে যাওয়ার সমস্যা হলে এই ডায়েটে রাখুন।

লবণ:

লবণ খাবারে বেশি হলে তা যেমন রক্তচাপ বৃদ্ধিতে সহায়ক তেমনই খাবারে শরীরের প্রয়োজনীয় নুন না থাকলে তা রক্তচাপ কমিয়ে স্বাভাবিকের থেকে কম করে দিতে পারে। তাই প্রতিদিনের খাবারে নুনের সঠিক রাখুন।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়