,

বঙ্গবন্ধুর খুনি আর রাজাকারের বংশধররা বাংলার মাটিতে থাকতে পারবে না : তথ্য প্রতিমন্ত্রী

news-image

জামালপুর প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, এই বাংলার ১৭ কোটি মানুষই আমাদের আপন। শুধুমাত্র খুনি জিয়া, মোস্তাক, ৭১’র রাজাকার দালাল আমার এই বাংলার ৩০ লক্ষ বাঙ্গালী, ২ লক্ষ ৭০ হাজার মা-বোনদের যারা নির্যাতন করেছেন। জাতির পিতা এবং জাতীয় নেতা চার নেতাকে হত্যা করেছে। এরা ছাড়া সবাই আমাদের বঙ্গবন্ধুর বাংলাদেশে থাকবে, শুধু বঙ্গবন্ধুর খুনি আর রাকাকারের বংশধররা এই বাংলার মাটিতে থাকতে পারবে না।

রবিবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওয়া ইউনিয়নের কান্দারপাড়া বাজার-জামতলা বাজার রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি পরাধীন জাতিকে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতা এনে দেওয়াই কি বঙ্গবন্ধুর অপরাধ ছিলো? একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড় করানোই কি তার অপরাধ? এই স্বাধীন বাংলাদেশকে যারা পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, তাদের এই স্বপ্ন বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী। তিনি জেগে আছেন বলেই এই বাংলাদেশ নিরাপদে আছে, সতের কোটি মানুষ নিরাপদে আছে। শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।
এ সময় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য