,

৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা

news-image

কুমিল্লা প্রতিনিধি : গ্রাহকের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সব মালিককে আসামি করে কুমিল্লার আদালতে একটি মামলা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের ১ নম্বর আমলি আদালতে সাইফুল খান নামে এক গ্রাহক মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এএফ মজুমদার নোমান রোববার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলাটি শুনানি শেষে বিচারক বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ১১ নভেম্বরের মধ্য তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে মামলার বাদী সাইফুল খান বলেন, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও তারা গ্রাহকদের পণ্য ডেলিভারি দিচ্ছে না। টাকা আটকে রেখে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এছাড়া তাদের সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে গাঢাকা দিয়েছে। তাই বাধ্য হয়ে আমার সার্কেলসহ ৩৯ জন গ্রাহকের পক্ষে আমি মামলাটি করেছি।

তিনি আরও বলেন, আমরা এ পর্যন্ত ই-অরেঞ্জকে তিন কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৩১১ টাকা দিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য