,

আ.লীগের আয় কমলেও বেড়েছে ব্যয়

news-image

নিউজ প্রতিবেদক: ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ৫১ শতাংশ আয় কমেছে বাংলাদেশ আওয়ামী লীগের। অন্যদিকে একই সময়ে দলটির ব্যয় বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ।

রোববার (২৯ আগস্ট) দলটির নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। তাতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে প্রতিবেদনটি জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এতে বলা হয়েছে, ২০২০ সালে দলটির মােট আয় হয়েছে ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। যা ২০১৯ সালের তুলনায় ১০ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা কম।

আয় কমে যাওয়ার কারণ হিসেবে তাতে উল্লেখ রয়েছে, ২০২০ সালে মনােনয়ন ফরম বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ পূর্বের বছরের তুলনায় কম হয়েছে। এছাড়া ২০১৯-এ আয়ের অন্যতম একটি খাত ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল বাবদ প্রাপ্ত অর্থ ।

এদিকে ২০২০ সালে দলটির মােট ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা। যা ২০১৯ সালের তুলনায় ২১ শতাংশ বেশি। দলটির ব্যয় বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৩৫৬ টাকা।

এদিকে বছর শেষে দলটির স্থিতি রয়েছে ৩৮ লাখ ৯৩ হাজার ৬০১ টাকা। ২০১৯ সাল পর্যন্ত সর্বমােট স্থিতি ছিল ৫০ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৫ শত ৯৩ টাকা যা ২০২০ সাল শেষে হয়েছে ৫০ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার ১৯৪ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য