,

৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

news-image

জেলা প্রতিনিধি : কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুর রহমান ভূঁইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কুমিল্লা স্টেশনে সিলেটে থেকে ছেড়ে চট্টগ্রামগামী উদায়ন এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়ে। সাত ঘণ্টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হলে এগুলো ছেড়ে যায়।

এর আগে, শনিবার (২৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯