,

তিন মেগা প্রজেক্টের উদ্বোধন আগামী বছর

news-image

অনলাইন প্রতিবেদক : সমালোচকদের জবাব কাজে দেওয়া হবে। আগামী বছরে তিনটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মা সেতু, পরে কর্ণফুলী, বছর শেষে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রো রেল লাইন-৬ উদ্বোধন হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার উত্তরায় মেট্রো রেলের জন্য নির্মিত ডিপোতে ভায়াডাক্টের উপর ট্রেন চলাচল পরীক্ষণের আনুষ্ঠানিক সূচনা করে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এটি একটি মাইলফলক। মেট্রো এখন আর স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। সমালোচকরা সমালোচনা ও অপপ্রচার করবে। আমরা জবাব দেবো কাজে। শেখ হাসিনা সরকার কাজেই জবাব দেয়। আমরা মেট্রো রেল, পদ্মা সেতুসহ মেগা প্রজেক্ট দিয়ে জাবাব দিচ্ছি।’

এ সময় কাদের জানান, ‘মেট্রো রেল লাইন-৬’র কাজ সার্বিক সম্পন্ন করতে ৬ মাস লাগবে। তাছাড়া ৬টি মেট্রো রেল ২০৩০ এ চলাচল শুরু হবে। এর মধ্যে ৩১ জুলাই পর্যন্ত কাজের ৬৮.২৯ শতাংশ অগ্রগতি হয়েছে। উত্তরা থেকে মিরপুর পর্যন্ত কাজের অগ্রগতি ৮৮ শতাংশ।’

এ সময় মন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, ‘ডিপো উন্নয়ন কার্যক্রম দেখতে এসে ঝড়ে পড়ে বৃষ্টিতে ভেজার কারণে তিন দিন জ্বরে ভুগেছি। তবে আজকে খুবই ভালো লাগছে। শেখ হাসিনার অবদান, মেট্রো রেল দৃশ্যমান।’

বাংলাদেশের জন্য মেট্রো রেল সেবা এই প্রথম। যার পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে এই চলাচল হবে যাত্রীবিহীন। রাজধানীর উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চারটি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে এই ট্রেন চলবে। এই চলাচলকে বলা হচ্ছে ‘পারফরমেন্স টেস্ট’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য