,

পুষ্টিগুণে ভরপুর চিকেন ক্যাশনাট সালাদ

news-image

নিউজ ডেস্ক : ক্যাশনাট সালাদ খেতে কে না পছন্দ করেন! শসা, টমেটো, ক্যাপসিকাম এর সাঙ্গে যদি আরও কিছু উপাদান যোগ করা হয়, সেটি খেতে যেমন মজা তেমন পুষ্টিগুণে ভরপুর। আপনি চাইলেই হাতের কাছের কয়েকটি উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এটি। এটি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন এটি-

প্রয়োজনীয় উপকরণ-

হাড় ছাড়া মুরগির মাংসের টুকরা ২ কাপ

কর্ণফ্লাওয়ার ৪ টেবিল চামচ

রসুন বাটা ১ চা চামচ

আদা বাটা ১ চা চামচ

লাল মরিচের গুঁড়া চা চামচ

ডিম ২ টি

তেল-পরিমাণ মতো

কাজুবাদাম এক কাপ

চিলি সস এক কাপ

গোলমরিচের গুঁড়া স্বাদ মতো

সবজি মিক্স (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম) ২ কাপ

কাঁচা মরিচ স্বাদ মতো

লেবুর রস ২ টেবিল চামচ

টমেটোর সস এক কাপ

সয়া সস ২ টেবিল চামচ

ভিনেগার এক চা চামচ

লবণ স্বাদ মতো
প্রস্তুত প্রণালী-

প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের টুকরোগুলো নিয়ে এতে একে একে কর্ণ ফ্লাওয়ার, লবণ, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, ডিম একসাথে মাখিয়ে নিন। এবার একটি প্যানে পরিমাণ মত তেল গরম করে এই মুরগি মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুক তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে একটি বাটিতে তুলে রাখুন। এখন যেই পাত্রে সালাদ পরিবেশন করবেন, সেই পাত্রে একে একে চিলি সস,টমেটোর সস, সয়া সস, ভিনেগার,গোলমরিচের গুঁড়া, চিনি, সবজি মিক্স দিয়ে দিন। এবার কাঁচা মরিচ, কাজুবাদাম দিন। সবকিছু মেখে এবার এতে আগেই ভেজে রাখা মুরগি, চিংড়ি, কাজুবাদাম দিন এবং মাখিয়ে ফেলুন। শেষে লেবুর রস দিয়ে দিন। এটি পরিবেশন করতে পারবেন ফ্রাইড রাইসের সাঙ্গেও।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়