,

তালের পাটিসাপটা তৈরির রেসিপি

news-image

নিউজ ডেস্ক : চলছে ভাদ্র মাস। বাজারে এখন হাত বাড়ালেই পাবেন তাল। রসালো ফল তাল দিয়ে ঘরেই তৈরি করতে পারেন মজাদার খাবার। এমনই একটি মজাদার খাবার তালের পাটিসাপটা।

কীভাবে তৈরি করবেন তালের পাটিসাপটা-

উপকরণ:

তৈরি তালের ঘন গোলা ১/২ কাপ,

ময়দা ১/২ কাপ,

দুধ ১/২ কাপ,

চিনি ৪ টেবিল চামচ,

চালের গুঁড়া ৪ টেবিল চামচ,

ডিম ১টি।

ক্ষীর তৈরি:

দুধ+তালের পাল্প ১ কাপ,

চালের গুঁড়া/সুজি ৩ টেবিল চামচ,

চিনি ৬ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি:

গোলা তৈরির জন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটি ঢাকনাসহ পাত্রে ১ ঘণ্টা রেখে দিন। ক্ষীর তৈরির জন্য দুধ ফুটে উঠলে চালের গুঁড়া অথবা সুজি ও চিনি দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিন। গরম হয়ে এলে অল্প তেল ছড়িয়ে নিন। এবার গোলা গোল করে ফ্রাইপ্যানে ছড়িয়ে দিন। ১ মিনিট পর রুটির একপাশে ক্ষীর দিয়ে ঘুরিয়ে রোল করুন। হয়ে গেল তালের পাটিসাপটা।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়