,

চট্টগ্রামে মৃত্যু আরও ৬, নতুন শনাক্ত ২৬৯

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৯ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৬৯ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৫৩৭ জনে।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জাগো নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষায় ২৬৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১২১ উপজেলার ১৪৮ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৪৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ছয়জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল হাসপাতাল ল্যাবে আটজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন, অ্যান্টিজেন টেস্টে ১৫ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯