,

১৭ দিন পর সাকিবকে অভিনন্দন, রাগ নিয়ে খোঁচা ডু প্লেসির

news-image

স্পোর্টস ডেস্ক : গত ৯ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেদিন অসিদের বিব্রতকর অবস্থায় ফেলে মাত্র ৬২ রানে অলআউট করে দিয়ে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছিল টাইগাররা। একই সঙ্গে সিরিজটিও ৪-১ ব্যবহানে নিজেদের করে নেয় স্বাগতিক দল।

সিরিজের শেষ ম্যাচটিতে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান, জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া সবমিলিয়ে পাঁচ ম্যাচে ১১৪ রান ও ৭ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারটাও নিজের করে নিয়েছিলেন সাকিব।

ভাবছেন এতদিন পর কেনো সেই সিরিজের উপাখ্যান? এর কারণ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির টুইট। অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর ১৭ দিন পর সাকিবকে অভিনন্দন জানিয়েছেন ডু প্লেসি। একইসঙ্গে খোঁচাও দিয়েছেন সাকিবের রাগের ব্যাপারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডু প্লেসি লিখেছেন, ‘হাই সাকিব আল হাসান। অস্ট্রেলিয়াকে হারানো এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হওয়ায় অভিনন্দন। সবসময়ই দারুণ মুহূর্ত এটি। আশা করি এখন আর তুমি রেগে নেই।’

ডু প্লেসির এ টুইট চোখে পড়েছে সাকিবের। তিনিও উত্তর দিতে দেরি করেননি। ফিরতি টুইটে সাকিব লিখেছেন, ‘ধন্যবাদ ফাফ। আমি এখন অনেক ঠাণ্ডা আছি, মাঠ এবং মাঠের বাইরে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সেটা (সিরিজ জয়) সত্যিই অনেক বড় একটা মুহূর্ত ছিল।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের