,

প্রতিদিন যতটুক ভিটামিন সি গ্রহণ করা জরুরি

news-image

নিউজ ডেস্ক : ভিটামিন সি এর কার্যকারিতা সম্পর্কে সবাই কমবেশি জেনে থাকবেন। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এর কোন বিকল্প নেই। শরীর সুস্থ রাখতে দৈনিক পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি খেতে হবে। ভিটামিন সি একবার গ্রহণ করলে তা আবার শরীর থেকে একদিনেই বেরিয়ে যায়। যার ফলে দরকার হয় দৈনিক চাহিদা অনুযায়ী ভিটামিন সি খাওয়ার।

পানিতে দ্রাব্য এই ভিটামিন শরীর থেকে টক্সিক নির্গত করতে সাহায্য করে। পাশাপাশি মেটাবলিজম সুষ্ঠু রাখে, ওজন কমাতে সাহায্য করে। এবং সেইসঙ্গে রোগ প্রতিরোধ শক্তিকে আরও উন্নত করে তোলে।

তবে অনেকেই হয়তো জানেন না, প্রতিদিন কতটুকু ভিটামিন সি গ্রহণ করা জরুরি! বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুযায়ী, একজন ব্যক্তির প্রতিদিন গড়ে ৪৫ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া উচিত।

অনেকেই মনে করেন, অতিরিক্ত ভিটামিন সি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এ ধারণাটি ভুল। কারণ আপনি যদি দিনে ৪৫ মিলিগ্রামের বেশি ভিটামিন সি খান, সেটিও শরীরে থাকবে না। তাই অতিরিক্ত কোনো কিছু না গ্রহণ করাই ভালো।

আবার আপনি যদি দিনে ৪৫ গ্রাম সমপরিমাণ ভিটামিন সি গ্রহণ না করেন, তাহলে এর অভাবে নানা অসুখ দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হলো স্কার্ভি। শরীরে ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হতে পারে।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের এক সমীক্ষায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি গ্রহণের পরামর্শ দিয়েছে, তা অত্যন্ত কম। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে এ সমীক্ষার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তবে গবেষকদের মতে, প্রতিদিন ভিটামিন সি চাহিদার সাম্প্রতিক মানদণ্ডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বহু দশকের অধ্যয়নের ফল। সাম্প্রতিক অধ্যয়নের ক্ষেত্রে অতীতের সব তথ্য সংগ্রহ করে প্রতিটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়েছে।

এই তথ্যগুলো আধুনিক পরিসংখ্যান কৌশলের সাহায্যে যাচাই করা হয়, যা ছোট স্যাম্পলের জন্য তৈরি। আগের গবেষকদের কাছে এই কৌশল ছিল না।

আগের সব তথ্যাদির প্যারামেটিক বিশ্লেষণে জানা যায়, ৯৭.৫ শতাংশ জনসংখ্যার দুর্বল ক্ষত শক্তি প্রতিরোধের জন্য দৈনিক ৯৫ মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা উচিত। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত দৈনিক ভিটামিন সি’র চাহিদার দ্বিগুণ। তবে এটি ন্যাশনাল অ্যাকাডেমি অব মেডিসিন এবং অন্যান্য দেশের রাইটিং প্যানেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ সমীক্ষার ভিত্তিতে বলা যায় যে, শারীরিক সক্ষমতা ও সুস্থতা বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করা উচিত।

যে যে খাবারগুলোতে প্রচুর ভিটামিন সি থাকে। যেমন- আমলকি, লেবু, ব্রকোলি, ক্যাপসিকাম, কাঁচা ও পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। আপনি এসব ফল ও সবজি খাদ্য তালিকায় রাখলেই দৈনিক ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারবেন। সূত্র: মায়ো ক্লিনিক

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ